নীতি আয়োগ ঃ দিল্লি যাচ্ছেন মমতা, সময় চাইলেন মোদীর

0
190
NITI AYOG DELHI JACHHEN MAMATA SAMAY CHAILEN MODI R
NITI AYOG DELHI JACHHEN MAMATA SAMAY CHAILEN MODI R
কংগ্রেসের মুখ্যমন্ত্রীরা নীতি আয়োগের বৈঠকে যোগ না দিলেও বৃহস্পতিবারই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
২৭ তারিখ নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন তিনি। তবে এই বৈঠকে থাকছেন না তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্তালিন। শুধু নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়াই নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের জন্য সময় চাওয়া হয়েছে। নরেন্দ্র মোদী সময় দিলে রাজ্যের দাবিদাওয়া নিয়ে সরব হবেন তিনি। জোট ইন্ডিয়ার নেতাদের সঙ্গেও বৈঠক করার কথা তাঁর বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লিতে পৌঁছে তৃণমূলের সংসদীয় দলের সঙ্গে বৈঠক করতে শুক্রবার সংসদে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে জোট ইন্ডিয়া নেতাদের সঙ্গে দেখার করার কথা রয়েছে তাঁর। কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।