আগে রাজ্যে একটি নেগেটিভ সরকার ছিল। ঠিকমতো নিয়োগ তো হয়ইনি, উল্টে জিটিএ -তেও ব্যাপক নিয়োগ দুর্নীতি হয়েছে। কার্শিয়াং-র জনসভা থেকে বিগত জমানার নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ টেনে এমনটাই কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, এই সরকারের আমলে তেমনটা হবে না। আগামী কয়েক মাসের মধ্যেই পুলিশে বড়সড় নিয়োগ করা হবে। তিনি বলেছেন, আগের মুখ্যমন্ত্রী বলতেন, পাহাড়ে নাকি তাঁর কোনও ভোট নেই, তাই তিনি এখানকার জন্য কাজও করতেন না।
গ্রাম থেকে শহর
News & Much More
