নেতাজিকেও ডাকত শুনানিতে? প্রশ্ন মমতার

0
59
ছবি সৌজন্যে : নিজস্ব

নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীর মঞ্চ থেকেও এসআইআর নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতর আয়োজিত ধর্মতলার কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রী এই প্রশ্নও তুলেছেন যে, নেতাজি বেঁচে থাকলে তাঁকেও কি হিয়ারিংয়ে ডাকা হত? উল্লেখ্য ইতিমধ্যেই নেতাজির পরিবারের সদস্য চন্দ্রকুমার বসু শুনানিতে ডাক পেয়েছেন। সেই প্রসঙ্গও জুড়ে মুখ্যমন্ত্রী,এসআইআর আতঙ্কে মৃতদের প্রসঙ্গ তুলে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারকে ফের নিশানা করেছেন ।মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন,এত মানুষ মারা যাচ্ছেন। প্রায় ১১০ জনের মৃত্যু হয়েছে। রোজ আতঙ্কে তিন-চার জন করে আত্মঘাতী হচ্ছেন। কেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা হবে না? কেন্দ্রীয় সরকারকে এর দায় নিতে হবে। পার্টির নাম না-হয় না-ই বললাম। যেহেতু কর্মসূচিটি ছিল পশ্চিমবঙ্গ সরকারের, তাই সেই মঞ্চ থেকে বিজেপি শব্দটি উল্লেখ করেননি মমতা বন্দ্যোপাধ্যায় । কিন্তু ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন, কী বলতে চাইছেন তিনি। একইসঙ্গে,দেশের ইতিহাসকে বদলে দেওয়ার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী।

তাঁর কথায়,ভারতের ইতিহাস গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। মনীষীদের অসম্মান করা হচ্ছে। ভাষার প্রতি অসম্মান চলছে।