নেতাজিকে ছুঁয়ে স্বামীজির বাড়িতে মোদী

0
151
swami jir bari modi
swami jir bari modi
শ্যামবাজারে নেতাজিকে ছুঁয়ে স্বামী বিবেকানন্দ-র সিমলা স্ট্রিটের বাড়িতে শেষ হয়েছে কলকাতায় প্রধানমন্ত্রীর র‌্যালি। মঙ্গলবার ভোটের প্রচারে প্রথমবার কলকাতায় রোড শো করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সপ্তম তথা শেষ দফা ভোটের আগে মঙ্গলবার প্রথমে অশোকনগর এবং পরে  বারুইপুরে সভা করেছেন নরেন্দ্র মোদী। এরপর বাগবাজারে সারদা দেবীর বাড়ি পৌঁছে যান তিনি। সেখানে প্রথমে সারদা দেবীর ছবির সামনে ধ্যানে বসেন এরপর আরতিও করেন। সারদা দেবীকে শ্রদ্ধা জানানোর পর শ্যামবাজারে পৌঁছে যায় প্রধানমন্ত্রীর কনভয়। সেখানে পাঁচমাথার মোড়ে নেতাজির মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে শুরু হয় রোড শো। প্রধানমন্ত্রীর সঙ্গে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী ছাড়াও ছিলেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়, দমদম কেন্দ্রের প্রার্থী শীলভদ্র দত্ত। শ্যামবাজার থেকে সিমলা স্ট্রিট পর্যন্ত প্রধানমন্ত্রীর যাত্রাপথে রাস্তার দুধারে ছিল উত্সাহী মানুষের ভিড়। এরপর সিমলা স্ট্রিটে বিবেকানন্দ-র বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানিয়ে মঙ্গলবারের সফর শেষ করেন নরেন্দ্র মোদী।