
পশ্চিমবাংলায় এবার নেতাদের বাড়িতে ঢুকতে গেলে সেনা নামাতে হবে। সন্দেশখালিকাণ্ডে রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছেন বর্ধমান দূর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।
তিনি আরও বলেছেন রাজ্যে ভোট করাতে সিআরপিএফ আনতে হয়। আজ অস্ত্র উদ্ধারের জন্য কমান্ডো নামাতে হল। রাজ্যের মানুষ কোথায় পৌঁছেছে। এরাজ্যে পুলিশের কোনও কাজ নেই। দিলীপের আরও মন্তব্য সমাজবিরোধীরা এমন দাপাচ্ছে যে কমান্ডো আনতে হচ্ছে। এর পরেই বসিরহাট জেলা পুলিশকে একহাত নিয়ে তিনি বলেছেন, শাহজাহান সিপিএম আমলে পিস্তল নিয়ে ঘুরত। এখন একে৪৭ আর বিদেশি অস্ত্র নিয়ে ঘুরত। ওর বাড়িই থানা ছিল। পুলিশ তো ওর কর্মচারী। যা বলত তাই করত। বাংলাকে সন্ত্রাসবাদীদের গড় তৈরি করা হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।








