নেত্রীর তারকা পছন্দে সায় বাংলার

0
170
NETRIR TAROKA PACHONDE SAY BANGLAR
NETRIR TAROKA PACHONDE SAY BANGLAR

ঘাটলে দেব, বহরমপুরে ইউসুফ, যাদবপুরে সায়নী কিংবা হুগলিতে রচনা, মেদিনীপুরে জুন। তৃণমূলের সেলিব্রিটি প্রার্থীরা কার্যত তাদের করিশ্মা দেখিয়েছেন নিজের নিজের কেন্দ্রে।

ক্রিকেট পিচের মত বহরমপুরে কংগ্রেসের পিচে প্রথমবার ব্যাট করতে নেমে ছক্কা হাকিয়েছেন তৃণমূলের ক্রিকেটার প্রার্থী ইউসুফ পাঠান। অধীর চৌধুরির গড় বলে পরিচিত সেই বহরমপুরে কার্যত ফাটল ধরিয়েছেন ইউসুফ। এদিকে একেবারে নবাগত রচনা বন্দ্যোপাধ্যায় বিজেপির পোড়খাওয়া লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে প্রথমবার লড়েই লোকসভা ভোটের টিকিট নিশ্চিত করে ফেলেছেন। অন্যদিকে যাদবপুরের সায়নী ঘোষও সিপিএমের অন্যতম সেরা প্রাথী সৃজন ভট্টাচার্যকে পিছনে ফেলেছেন। দেবের পক্ষেই রায় দিয়েছে ঘাটালের মানুষ। এই নিয়ে তৃতীয়বার অভিনেতাকে লোকসভায় পাঠাচ্ছেন সেখানকার বাসিন্দারা। তৃণমূলের আরেক অভিনেত্রী প্রার্থী জুন মালিয়াও বিজেপির অন্যতম হেভিওয়েট প্রার্থী অগ্নিমিত্রা পালকে ছাপিয়ে গিয়েছে। শেষ হাসি হেসেছেন বীরভূমের শতাব্দী রায়ও। বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রেও বিজেপির হেভিওয়েট রাজনীতিবিদ দিলীপ ঘোষকে কার্যত নাস্তানাবুদ করেছেন কীর্তি আজাদ। এদিকে