নেদারল্যান্ড থেকে মাদক পাচারে গ্রেফতার নার্সিং ছাত্রী

0
231
Nursing student arrested for drug trafficking from the Netherlands
Nursing student arrested for drug trafficking from the Netherlands
নেদারল্যান্ড থেকে ৩ কোটির মাদক পাচারের অভিযোগে মিজোরামের এক নার্সিং ছাত্রীকে কলকাতা থেকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় সংস্থা নারকোটিকস কন্ট্রোল ব্যুরো।
এই পাচারের পিছনে আফ্রিকার আন্তর্জাতিক চক্র রয়েছে বলে ধারণা গোয়েন্দাদের। গোয়েন্দা সূত্রে খবর, ওই তরুণীর নাম আর লালরোলুয়াহপুই। মিজোরামের আইজলের বাসিন্দা ওই তরুণী নার্সিংয়ে স্নাতক পাস করার পর স্নাতকোত্তর কোর্সে ভর্তি হয়েছিলেন। ৪ এপ্রিল মধ‌্য কলকাতার কিরণশংকর রায় রোডের বিদেশ পোস্ট অফিসে একটি পার্সেল ডাক যোগে আসে।এর মধ্যেই সূত্র মারফৎ এনসিবির আধিকারিকরা খবর পান যে, সন্দেহজনক বস্তু রয়েছে পার্সেলটিতে। সেইমতো ওই পার্সেলটি মিজোরামে পাঠানোর আগেই এনসিবি পরীক্ষা করে। ভিতর থেকে উদ্ধার হয় নিষিদ্ধ অ‌্যামফেটামাইন ট‌্যাবলেট। এনসিবির দাবি, মঙ্গলবার সল্টলেকের মিজোরাম হাউজে গিয়ে ওঠে ওই তরুণী। সঙ্গে ছিলেন তাঁর মা, বাবা ও এক আত্মীয়া। সেখানে গিয়েই গোয়েন্দারা তাকে জেরা করেছেন। ওই নার্সিং ছাত্রী গোয়েন্দাদের জেরার মুখে স্বীকার করে যে, আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গে তার যোগাযোগ রয়েছে।