গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home National নেপালে প্রথম মহিলা প্রধানমন্ত্রী সুশীলা কার্কি, শুভেচ্ছা মোদীর

    নেপালে প্রথম মহিলা প্রধানমন্ত্রী সুশীলা কার্কি, শুভেচ্ছা মোদীর

    0
    103
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    নেপালে প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সুশীলা কার্কি। জেন জি-দের পছন্দে প্রাক্তন প্রধান বিচারপতি অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
    এক্স হ্যান্ডেলে হিন্দি ও নেপালি ভাষায় তিনি লিখেছেন, নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় সুশীলা কার্কিকে আন্তরিক অভিনন্দন। নেপালের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য ভারত সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। ৭৩ বছরের কার্কি ২০১৬ থেকে ২০১৭ পর্যন্ত নেপালের প্রধান বিচারপতির দায়িত্ব সামলেছেন।
    এ ছাড়া তাঁর ভারতের সঙ্গেও বিশেষ যোগ রয়েছে। ১৯৭৫ সালে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর করেন এবং প্রথম স্থানাধিকারী ছিলেন। নেপালে ২০২৬ সালের ৫ মার্চ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। আপাতত ছ’মাসের জন্য দেশের সরকার চালাবেন বিএইচইউ-এর এই প্রাক্তনী।