নেপালে সফল নির্বাচনের অভিনন্দন মোদীর 

0
46
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
নেপালে সফল নির্বাচনের জন্য সেখানকার জনগণকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রধানমন্ত্রী লেখেন, নেপালের জনগণ তাঁদের গণতান্ত্রিক অধিকার অত্যন্ত উৎসাহের সঙ্গে প্রয়োগ করেছেন।
তা দেখে তিনি আনন্দিত। সফল নির্বাচন প্রতিবেশী দেশের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক। মোদী আরও লেখেন, একজন ঘনিষ্ঠ বন্ধু এবং প্রতিবেশী হিসেবে ভারত নেপালের জনগণ এবং তাদের নতুন সরকারের সঙ্গে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। যাতে শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধির নতুন উচ্চতায় পৌঁছনো যায়। বলেন্দ্র শাহ নেপালের জেন জি আন্দোলনের প্রধান পৃষ্ঠপোষক।
নির্বাচনী লড়াইয়ে নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির বিপরীতে লড়াই করেছেন। গণনার প্রাথমিক ট্রেন্ড থেকেই দেখা যাচ্ছে, ওই কেন্দ্রে এগিয়ে থেকেছেন বলেন্দ্র শাহ। ওলি-র শক্ত ঘাঁটিতে বড়সড় জয় ছিনিয়ে নিয়েছেন বলেন্দ্র। বলেন্দ্র শাহের মধ্যপন্থী রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি,আরএসপি ১৬৫টি সরাসরি নির্বাচিত আসনের দুই-তৃতীয়াংশের বেশি জায়গায় এগিয়ে আছে। নেপালি কংগ্রেস দ্বিতীয় স্থানে অনেক পিছিয়ে এবং ইউএমএল তৃতীয় স্থানে রয়েছে। তবে চূড়ান্ত ফলাফল আগামী সপ্তাহের আগেই নাও আসতে পারে।