নেপাল নিয়ে সতর্ক মুখ্যমন্ত্রী

0
208

নেপালের উত্তাল পরিস্থিতি নিয়ে কোনও মন্তব্য করবেন না বলে স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ সফরে যাওয়ার পথে বিমানবন্দরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছেন এটা ভারত সরকারের বিষয়। তিনি চান প্রতিবেশী দেশে শান্তি ফিরুক। কেউ যেন অশান্তিতে না জড়িয়ে পড়েন তা নিয়েও সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী।