নেশার টাকা না পেয়ে মা-বাবা-বৌদিকে ছুরির কোপ

0
267
Mother father mother in law knife attack for not getting drug money
Mother father mother in law knife attack for not getting drug money

নেশার টাকা চেয়ে না পাওয়ায় রাগের বশে বাবা, মা ও বৌদিকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। পরে নিজেও আত্মহত্যার চেষ্টাও করেছে অভিযুক্ত ছেলে ইসরাইল শেখ।

ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার ইংরেজবাজরের মহদিপুরের লিচু পাড়া এলাকায়। পুলিশ সূত্রে খবর, ঘটনায় মৃত্যু হয়েছে অভিযুক্ত যুবকের বৌদি নাজিমা খাতুনের। আহতরা হলেন, ইসরাইলের বাবা শিলু শেখ এবং মা মুজলেফা বিবি। জানা গিয়েছে, রবিবার রাত্রে পরিবারের কাছে নেশা করার টাকা চেয়ে না পাওয়ার পর হঠাৎই অভিযুক্ত ইসরাইল শেখ তার বাবা-মা এবং বৌদিকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করে। এরপর নিজেও আত্মঘাতী হওয়ার চেষ্টা করে ইসমাইল। ঘটনায় চারজনকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা নাজিমা খাতুনকে মৃত বলে ঘোষণা করেন।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।