নৈহাটিতে প্রতিবাদ মিছিলে হামলা

0
301
আর জি করকাণ্ডের বিরুদ্ধে নৈহাটিতে প্রতিবাদ মিছিলে হামলার অভিযোগ উঠেছে। প্রতিবাদীদের অভিযোগ মিছিলে কয়েকজন দুষ্কৃতী ঢুকে হামলা চালিয়েছে।
মিছিল করতে বাধা দেওয়ার পাশাপাশি মাইকের তার ছিঁড়ে দেওয়া হয় বলে অবিযোগ। জানা গিয়েছে নৈহাটিতে সন্ধে থেকে পথে নেমেছিল বেশ কয়েকটি স্কুলের ছাত্রছাত্রী এবং প্রাক্তনীরা। অভিযোগ মিছিল নৈহাটির রামকৃষ্ণ মোড়ে প্রবেশ করতেই দুষ্কৃতীরা হামলা চালায়। শিক্ষকদেরও মারধর করা হয় বলে অভিযোগ। সেই সময় পুলিশের দেখা পাওয়া যায়নি বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে রবিবার রাতে উত্তেজনা ছড়ায় নৈহাটিতে।