গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk পকসো আইনে সর্বোচ্চ ২০ বছরের জেল 

    পকসো আইনে সর্বোচ্চ ২০ বছরের জেল 

    0
    167
    The POCSO Act carries a maximum jail term of 20 years
    The POCSO Act carries a maximum jail term of 20 years
    পকসো আইনের অধীনে সর্বোচ্চ ২০ বছরের শাস্তির নির্দেশ দিয়ে নজির গড়েছে কাকদ্বীপ পকসো স্পেশাল আদালত। চারবছর আগের একটি মামলায় প্রেক্ষিতে এমনই শাস্তির কথা শুনিয়েছে কাকদ্বীপ পকসো স্পেশাল আদালতের বিচারক সর্বানি মল্লিক চট্টোপাধ্যায়।
    পাশাপাশি অভিযুক্তকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের জেলের নির্দেশ ও নির্যাতিতাকে ৩ লক্ষ টাকা দেওয়ার জন্য সরকারকে নির্দেশ দিয়েছে আদালত। দক্ষিণ চব্বিশ পরগনার ঢোলাহাট থানার দিগম্বর পুর গ্রাম পঞ্চায়েত এলাকার সুদীপ মণ্ডল নামে অভিযুক্ত যুবক এক নাবালিকাকে নিয়ে পালিয়ে গিয়েছিল বলে অভিযোগ উঠেছিল। ওই যুবক বিবাহিত বলে জানা গিয়েছে। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবকককে গ্রেফতার করেছিল পুলিশ। যুবকের বিরুদ্ধে পকসো-সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছিল। দীর্ঘ সাড়ে ৫ বছর ধরে ডায়মন্ড হারবার জেলে বিচারাধীন থাকার পর অবশেষে কাকদ্বীপ স্পেশাল পকসো আদালতে বিচার শুরু হলে ২০ বছরের সাজা ঘোষণার নির্দেশ দেওয়া হয়েছে।