
পুজোর মরশুমে রাজ্যের দু’প্রান্তে গৃহস্থ বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। পঞ্চমীর রাতে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে দুর্গাপুরের সাগরভাঙা কলোনির জে ব্লকের চারটি বাড়িতে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবারগুলোর দাবি, চারটি বাড়ি থেকে সোনার গহনা, নগদ টাকা মিলিয়ে বহু টাকা খোওয়া গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে বাসিন্দা না থাকার সুযোগে ফাঁকা গৃহস্থ বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চুঁচুড়ার লঞ্চঘাট সংলগ্ন এলাকায়। বাড়ির গৃহকর্ত্রী অর্পিতা ঘটক বলেছেন, ফাঁকা বাড়িতে কেউ বা কারা ঘরের তালা খুলে আলমারি লকার ভেঙে লুটপাট চালিয়েছে। আনুমানিক বহু টাকার গহনা খোওয়া গিয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চুঁচুড়া থানার পুলিশ। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।









