পঞ্চম দফার আগে জমাটি প্রচারে শেষদিন

0
366
PANCHOM DOFAR AGE JOMATI PROCHARER SHESH DIN
PANCHOM DOFAR AGE JOMATI PROCHARER SHESH DIN

সোমবার ভোটের আগে শেষদিনের প্রচারে সকাল থেকেই ব্যস্ত প্রার্থীরা। হাওড়ার উলুবেড়িয়ায় বিজেপি প্রার্থী অরুণ উদয় পালচৌধুরির সমর্থনে মিছিল করেছেন শুভেন্দু অধিকারী।

জমকালো মিছিলে বিজেপি কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। ভোটের আগে জমাটি প্রচারে হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। পাণ্ডুয়ায় রোড শো করে শেষদিনে জনসংযোগ করেছেন অভিনেত্রী। অন্যদিকে হুগলির গুড়াপে লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে প্রচারে ছিলেন দিলীপ ঘোষ। শেষদিনের প্রচারে ছিলেন আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগও। বাজারে ঘুরে ঘুরে প্রচার সেরেছেন তিনি। সন্দেশখালিতে ভোটপ্রচারে রেখা পাত্রও। হুড খোলা জিপে এলাকায় প্রচার সেরেছেন তিনি। হাওড়ায় শেষদিনে প্রচারে ছিলেন সিপিএম প্রার্থী সব্যসাচী ভট্টাচার্যও।