পঞ্চম দফার নির্বাচনে ভিজতে পারে বাংলা

0
243
Bengal may get wet in the fifth round of elections
Bengal may get wet in the fifth round of elections

পঞ্চম দফার নির্বাচনে সোমবার ভিজতে পারে পশ্চিমবঙ্গ,এমনই পূর্বাভাস হাওয়া অফিসের।আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনি ও রবিবার রাজ্যের মোট সাত জেলায় তাপপ্রবাহের সতর্কতাও জারি রয়েছে।

 তবে সোমবার থেকে আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। খবর, রবিবার থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হবে। চলবে বুধবার পর্যন্ত। শনি ও রবিবার গরম ও অস্বস্তি বজায় থাকবে।পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।বাকি জেলায় গরম ও অস্বস্তি।রবিবার মোটের উপর সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে বীরভূম, বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে। উল্লেখ্য সোমবার পঞ্চম দফায় রাজ্যের সাত লোকসভা আসনে ভোটাভুটি।ওইদিনও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে বলে দাবি করা হচ্ছে। বুধবারেও ভিজতে পারে পশ্চিমবঙ্গ।রবিবার বিকেলের পর থেকে‌ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।সেইসঙ্গে,সোমবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে।মঙ্গলবারও উত্তরবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টি হতে পারে বলে দাবি করা হচ্ছে।