পঞ্চায়েত অফিসেই বিডিও-র আইবুড়ো ভাত

0
1168
ponchayet office e aayburovaat
ponchayet office e aayburovaat
পঞ্চায়েত অফিসে বিডিওকে আইবুড়ো ভাত খাইয়ে বিতর্কে বর্ধমানের তৃণমূল নেত্রী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দেওয়া ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে চর্চা শুরু হয়েছে।
শুভেন্দু অধিকারী লিখেছেন এটা অবাক করার মত বিষয় নয় যে, রাজ্যের শাসকদল এবং প্রশাসনের মধ্যে সীমারেখা বরাবরই অস্পষ্ট। এবার পুরোপুরি মুছে গিয়েছে। জানা গিয়েছে পূর্ব বর্ধমানের বর্ধমান ১ নম্বর ব্লকের বিডিও রজনীশকুমার যাদবের সামনেই বিয়ে তার আগে বিডিও-র আইবুড়োভাতের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল পঞ্চায়েত অফিসে। শুভেন্দু অধিকারীর পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে পাঞ্জাবি এবং গলায় মালা পরে তৃণমূল নেত্রী তথা বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কাকলি গুপ্তর কাছ থেকে চন্দনের ফোঁটা নিচ্ছেন বিডিও। এরপর নেত্রীর পায়ে হাত দিয়ে প্রমাণ করছেন। সামনে টেবিলে রাখা রয়েছে রকমারি পদ। চর্চা শুরু হতে বিডিও বলেছেন মায়ে মত কাকলি গুপ্ত, তাই প্রনাণ করেছেন। এদিকে তৃণমূল নেত্রী কাকলির দাবি কাজ শেষ হওয়ার পর সরকারি দফতরেই আইবুড়ো ভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।