
নার্সিংহোমে লুকিয়েও শেষরক্ষা হল না বাঁকড়ার পঞ্চায়েত অফিসে গুলিকাণ্ডের মূল অভিযুক্ত। বেঙ্গালুরুর নার্সিংহোম থেকে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত সাসপেন্ডেড তৃণমূল নেতা শেখ সাজিদ।
পুলিশের দাবি শেখ সাজিদ চিকিৎসার নাম করে বেঙ্গালুরু থেকে ২০ কিলোমিটার দূরে একটি নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন। বৃহস্পতিবার বাঁকড়া ৩ পঞ্চায়েত অফিসের মধ্যে মুখ ঢাকা অবস্থায় ঢুকে গুলি চালায় ৩ দুষ্কৃতী। গুলিতে জপম হন পঞ্চায়েত প্রধানের বাবা সহ মোট ২ জন। পঞ্চায়েত প্রধান টুকটুকি শেখকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তবে তিনি টেবিলের তলায় লুকিয়ে পড়েন। ঘটনার তদন্তে নেমে হাওড়া সিটি পুলিশ সঞ্জয় সিং নামে বালিয়া থেকে এক দুষ্কৃতী এবং যশবন্ত সিং নামে আরেক দুষ্কৃতী যিনি বিহারে জেলবন্দি তাঁকেও গ্রেফতার করা হয়েছে। তাদের জেরা করেই মূল অভিযুক্ত সাজিদের নাম জানতে পারে পুলিশ।
