
পঞ্চায়েত থেকে পার্লামেন্ট পর্যন্ত নারীশক্তির বিকাশ হয়েছে।এমনটাই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।শুক্রবার সংসদ ভবনের সেন্ট্রাল হলে বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেছেন, ১০ বছরে এনডিএ সরকার ২৫ কোটি গরিবকে দরিদ্রসীমা থেকে বের করে এনেছে।
৪ কোটি গরিব মানুষকে ঘর দিয়েছে। ৩ কোটি মানুষকে আরও ঘর তৈরি করে দেওয়া হবে। ৭০ বছরের উর্ধ্বে সকলকে ৫ লাখ টাকার বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা, যুবদের ঋণের ব্যবস্থা করা হবে। এই গ্য়রান্টি পূরণে তাঁরা কোনও খামতি রাখবেন না। মধ্যবিত্তরা দেশের চালকশক্তি। তাদের সঞ্চয় বাড়ানোর জন্য, জীবনের মানোন্নয়নের জন্য তাঁরা কাজ করছেন। পঞ্চায়েত থেকে পার্লামেন্ট পর্যন্ত নারীশক্তির বিকাশ হয়েছে। সংসদে মহিলাদের সংরক্ষণ দিয়েছে এনডিএ সরকার। এই নির্বাচনে তাঁরাই সবথেকে বেশি মহিলাদের টিকিট দিয়েছেন।প্রধানমন্ত্রীর কথায়, আগামী দিনে গ্রিন জব, গ্রিন হাইড্রোজেন, গ্রিন মোবিলিটি নিয়ে দ্রুত এগোবেন তাঁরা। ৫ জুন থেকে তাঁরা কর্মসূচি শুরু করেছেন, মায়ের নামে বৃক্ষরোপণ। মায়ের জন্মদিনে বৃক্ষরোপণ করুন। এতে মা ও ধরিত্রী মায়ের সেবা হবে।
