
গাছে তৃণমূল পঞ্চায়েত সদস্যার ভাসুরের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মহেশতলায়। পুলিশ সূত্রে খবর মৃত নির্মল নায়ক, পেশায় মুদি ব্যবসায়ী।
জানা গিয়েছে, রবিবার সকালে বাড়ির কিছুটা দূরে বাগানের একটি গাছে ঝুলন্ত অবস্থায় নির্মল নায়কের দেহ দেখতে পান স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে আশুতি থানার পুলিশ পৌঁছে গাছ থেকে দেহ উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরিবার সূত্রে খবর, নির্মল নায়ক ব্যবসা চালানোর জন্য বিভিন্ন জায়গা থেকে লোন নিয়েছিল। তা ঠিক মত শোধ করতে না পারায় ঋণের দায়ে আত্মঘাতী হয়েছেন বলে অনুমান। ঘটনার তদন্ত শুরু করেছে আশুতি থানার পুলিশ।
