
পটাশপুরে ধর্ষণ ও খুনের ঘটনায় মৃতার দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি শম্পা দত্ত পাল ২ নভেম্বরের মধ্যে সংরক্ষিত দেহের দ্বিতীয় ময়নাতদন্ত করতে হবে বলে নির্দেশ দিয়েছেন।
দেহের ভিডিওগ্রাফি করতেও নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে ময়নাতদন্ত রিপোর্টে সন্তুষ্ট না হয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল পরিবার। ২৮ নভেম্বরের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পূর্ব মেদিনীপুরের পটাশপুরে মহিলাকে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুনের অভিযোগ ওঠে প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্দে। ৬ অক্টোবর অভিযুক্ত ব্যক্তির গণপিটুনিতে মৃত্যু হয়।
ছবি সৌজন্যে : প্রতিনিধিত্ত্বমূলক
