পড়ুয়াদের ভবিষ্যৎ নষ্ট করলে রেয়াত নয় : মোদী   

0
132
Modi was cheered by the slogans of the opposition
Modi was cheered by the slogans of the opposition

যুব সমাজের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করলে কাউকে রেয়াত করা হবে না। নিট-নেট ইস্যুতে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

মঙ্গলবার দুপুরেই নিট নিয়ে সংসদে আলোচনা চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রাহুল গান্ধীর দাবি ছিল, দেশের পড়ুয়াদের মধ্যে বিশ্বাস পুনরুদ্ধার করতে প্রধানমন্ত্রীর উচিত নিট বিতর্কে সংসদে আলোচনার অনুমতি দেওয়া এবং সেই বিতর্কে নেতৃত্ব দেওয়া। এরপরেই সংসদে রাষ্ট্রপতির ভাষণের জবাবি ভাষণে ইউজিসি নিট, নেট, নিট পিজি-সহ একাধিক পরীক্ষার প্রশ্নফাঁস বিতর্কে প্রথমবার বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তিনি পড়ুয়াদের আশ্বস্ত করছেন যে, সরকার যুদ্ধকালীন তৎপরতায় প্রশ্নফাঁস রুখতে কাজ করছে। যারা যারা দেশের যুব সমাজের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করছে, তাদের কাউকে রেয়াত করা হবে না। যারাই দেশের পড়ুয়াদের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করছেন, তাদের সবাইকে কড়া শাস্তি পেতে হবে। তাঁর কথায়, নিট ইস্যুতে দেশজুড়ে গ্রেফতারি শুরু করেছে সিবিআই।পাশাপাশি গোটা পরীক্ষা পদ্ধতি আরও ত্রুটিমুক্ত করতে সবরকম চেষ্টা করা হচ্ছে।