
হামাসের হাতে আটক পণবন্দীদের মুক্তি দিলেই কেবল গাজা ইস্যুতে শান্তি চুক্তিতে আসার ব্যাপারটি বিবেচনা করবে ইসরায়েল। এর আগে এক বিবৃতিতে হামাস জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত আর কোনো আলোচনায় অংশ নিতে রাজি নয় তারা।
তবে ইসরায়েল যদি গাজায় সামরিক অভিযান বন্ধ করে,তাহলে সব পণবন্দীকে ছেড়ে দেওয়ার পাশাপাশি স্থায়ী শান্তি চুক্তির জন্য প্রস্তুত রয়েছে তারা। বিবৃতিতে হামাস আরো বলেছে, গাজায় তাঁদের জনগণ,পরিবার-পরিজনদের ওপর গণহত্যা চলছে। যারা বেঁচে আছে,তারা প্রতিদিন আগ্রাসন, দুর্ভিক্ষ ও দখলদারিত্বের শিকার হচ্ছে।হামাস ও প্যালেস্টাইনের অন্যান্য নেতৃস্থানীয় বিভিন্ন গোষ্ঠী মনে করে,এই পরিস্থিতিতে গাজায় যুদ্ধবিরতির আলোচনায় হামাসের অংশগ্রহণ সার্বিক অবস্থার কোনো পরিবর্তন ঘটাতে সক্ষম হবে না।তাই হামাস মধ্যস্থতাকারীদের জানিয়ে দিয়েছে,যদি দখলদার বাহিনী গাজায় আগ্রাসন বন্ধ করে,তাহলে গাজা ইস্যুতে একটি সম্পূর্ণ শান্তি চুক্তির জন্য হামাস তৈরি।
