পতঞ্জলির ১৪ পণ্যের বিজ্ঞাপণে ‘না’ সুপ্রিম কোর্টের 

0
172
Supreme Courts No to Patanjalis 14 product ads
Supreme Courts No to Patanjalis 14 product ads
যোগগুরু রামদেবের পতঞ্জলির ১৪টি পণ্যের বিরুদ্ধে আবার কড়া পদক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, গত এপ্রিলে উত্তরাখণ্ড সরকারের লাইসেন্সিং বিভাগ পতঞ্জলির যে ১৪টি পণ্য উৎপাদন বন্ধের নির্দেশ দিয়েছিল, অবিলম্বে ডিজিটাল সংবাদমাধ্যম, সমাজমাধ্যম অন্যান্য মাধ্যম থেকে সেগুলির বিজ্ঞাপন মুছে ফেলতে হবে।
ওই প্রতারণামূলক বিজ্ঞাপন প্রত্যাবার সংক্রান্ত পুরো বিষয়টি নজরদারির ভার ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন-কে দিয়েছে বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি সন্দীপ মেহতাকে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ। পতঞ্জলির বিরুদ্ধে প্রতারণামূলক বিজ্ঞাপনের বিরুদ্ধে মামলা করেছিল আইএমএ। এই মামলায় পতঞ্জলির আইনজীবী মুকুল রোহাতগি মঙ্গলবার শীর্ষ আদালতকে জানিয়েছেন, ইতিমধ্যেই বিজ্ঞাপনগুলি ডিজিটাল মাধ্যম থেকে প্রত্যাহার করা হয়েছে। গত বছরের নভেম্বরে পতঞ্জলিকে বিভিন্ন রোগের প্রতিকার হিসাবে নিজেদের ওষুধ সম্পর্কে বিভ্রান্তিকর এবং মিথ্যা প্রচার করার বিষয়ে সতর্ক করেছিল শীর্ষ আদালত।