ভোটের প্রচারে বিজেপির প্রতিশ্রুতি ছিল, ক্ষমতায় এলে মহিলাদের মাসিক ভাতার পরিমাণ দ্বিগুণ হবে। কথা রাখল নতুন সরকার। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে পয়লা জুন থেকেই মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। পাশাপাশি সংকল্পপত্রের আশ্বাস অনুযায়ী সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এদিকে রাজ্যে শুরু হবে জনগণনার কাজ। মন্ত্রিসভার বৈঠকে জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
গ্রাম থেকে শহর
News & Much More







