গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home North 24Pgs পরপর অসুস্থ বিএলও, সোমবার পথে নামছে ঐক্যমঞ্চ

    পরপর অসুস্থ বিএলও, সোমবার পথে নামছে ঐক্যমঞ্চ

    0
    77
    ছবি সৌজন্যে : নিজস্ব

    মছলন্দপুর থেকে বারুইপুর-কাটোয়া। এসআইআর-র কাজের চাপে একের পর এক বিএলও-র অসুস্থ হওয়ার অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে সোমবার পথে নামছে বিএলও ঐক্যমঞ্চ। কলেজ স্ট্রিট থেকে মিছিল শুরু হয়ে নির্বাচন কমিশনে পৌঁছনোর পর সেখানেই ধর্না দেবেন আন্দোলনকারীরা।মছলন্দপুর থেকে বারুইপুর-কাটোয়া। এসআইআর-র কাজের চাপে একের পর এক বিএলও-র অসুস্থ হওয়ার অভিযোগ উঠেছে। জানা গিয়েছে গাইঘাটা বিধানসভার ২০৩ নম্বর বুথের বিএলও সুমন কুমার দাস অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

    পরিবারের দাবি বাদুড়িয়ার স্কুল শিক্ষক সুমন কুমার দাস অতিরিক্ত কাজে চাপ নিতে পারছিলেন না। রাত জেগে কাজ করতে হওয়ায় অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে রাজপুর-সোনারপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ১০৯ নম্বর বুথের বিএলও তনুশ্রী হালদার নাইয়া এসআইআর-র কাজে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন। তিনি বারুইপুর ব্লকের সূর্যপুর নাচন গাজা প্রাইমারি স্কুলের শিক্ষকতা করেন। শনিবার রাতেও তিনি এসআইআর-র কাজ করছিলেন। সেই সময় আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে সুভাষগ্রামে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

    কাটোয়ার ১৪৭ নম্বর বুথে-র বিএলও শুকদেব দাসও এসআইআর-র কাজে করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকেও কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।