
পাকিস্তানের কাছে পরমাণু বোমা থাকলেও পাক অধিকৃত কাশ্মীর ভারতের থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। উত্তরপ্রদেশের রায়বরেলির জনসভা থেকে কংগ্রেসের উদ্দেশ্যে এমনই হুঙ্কার দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
তিনি আরও বলেছেন রাহুল গান্ধী পরমাণু বোমাকে ভয় পেতে চাইলে ভয় পান। কিন্তু, বিজেপি পরমাণু বোমায় ভয় পায় না। শাহ বলেছেন পাকিস্তান থেকে পিওকে ফিরিয়ে নেওয়ার পরিবর্তে, কংগ্রেস পরমাণু বোমার কথা বলে ভারতের জনগণকে ভয় দেখাচ্ছে। বিজেপির অবস্থান স্পষ্ট। পিওকে-র প্রতি ইঞ্চি জমি ভারতের এবং ভারতেই থাকবে।
