পরিচালন সমিতির মেয়াদ শেষে স্কুলগুলিতে বসবে প্রশাসক

0
250
ছবি সৌজন্যে : নিজস্ব
ছবি সৌজন্যে : নিজস্ব ছবি সৌজন্যে উচ্চ প্রাথমিকে সাড়ে ছয় হাজার কর্মপ্রার্থী সুপারিশপত্র পেয়েছেন বলে জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি আরও বলেছেন, স্কুলে যোগ দিতে যাতে নতুন শিক্ষকদের সমস্যা না হয় তা ডিআইদের দেখার কথা বলেছেন মন্ত্রী।
পাশাপাশি দ্রুত নতুন ম্যানেজিং কমিটি গঠন করার নির্দেশিকা জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ। ডিসেম্বরে আগের এই কমিটির মেয়াদ শেষ হয়েছে তারজন্য তড়িঘড়ি নতুন ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। মধ্যশিক্ষা পর্ষদের যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে, ২০২২ সাল বা তার আগে যে যে স্কুলগুলির পরিচালন সমিতির মেয়াদ ফুরিয়েছে তাতে বসবে প্রশাসক। নতুন করে আর সেই সমিতির মেয়াদ বাড়ানো হবে না। এদিকে যে সমস্ত সরকারি স্কুলগুলিতে পরিচালন সমিতি ২০২২ সালের আগে গঠন হয়েছে এবং মেয়াদ বৃদ্ধির ফলে এখনও কার্যকর রয়েছে সেগুলিতেও সমিতি বাতিল করে দ্রুত প্রশাসক বসাতে হবে। তবে এমন কোনও স্কুল যার পরিচালন সমিতি সংক্রান্ত ইস্যু নিয়ে আদালতে মামলা চলছে, সেইসব স্কুল নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না।
২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার আগে স্কুলগুলির প্রশাসনিক কাজ আরও সুষ্ঠুভাবে যাতে সম্পন্ন করা যায় সেই প্রেক্ষিতেই দ্রুত প্রশাসক বসাতে উদ্যোগ নেওয়া হচ্ছে। সব জেলা স্কুল পরিদর্শককে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, এই চিঠি পাওয়ার ১০ দিনের মধ্যে একটি রিপোর্ট জমা দিতে হবে মধ্যশিক্ষা পর্ষদকে।