পরিবারের সম্মান রক্ষার্থে ট্রাম্পের ঘুষ পর্নস্টারকে

0
201
Trump bribes porn star to protect family honor 1
Trump bribes porn star to protect family honor 1
পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলসকে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘুষ দেওয়া সংক্রান্ত মামলার শুনানি শুরু হয়েছে নিউ ইয়র্কের ম্যানহাটনের এক জেলা আদালতে।কোনও আমেরিকার প্রেসিডেন্টের বিরুদ্ধে এটিই প্রথম ফৌজদারি মামলা এবং ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এখন যে ক’টি মামলা চলছে সেগুলির মধ্যে এটি প্র‌থম জুরি পর্যায়ে পৌঁছেছে।
শুনানির শুরুতেই সরকারি আইনজীবী ম্যাথু কোল্যানগেলো আদালতকে জানিয়েছেন, এটি আসলে কোনও সাধারণ ঘুষ মামলা নয়। পর্নস্টারকে এক লাখ ৩০ হাজার ডলার ঘুষ দিয়ে আদতে ২০১৬-র নির্বাচনকে প্রভাবিত করতে চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ম্যাথু কোল্যানগেলোর যুক্তি খণ্ডন করে ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী আদালতে দাবি করেছেন, নির্বাচনে প্রভাব ফেলার প্রশ্ন নয়, আদতে নিজের পরিবারের সম্মান রক্ষার্থে স্টর্মি ড্যানিয়েলসের মুখ বন্ধ রাখতে চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কারণ ডোনাল্ড ট্রাম্প চাননি কোনও পর্ন পর্নস্টারের সঙ্গে তাঁর শারীরিক সম্পর্কের কথা প্রকাশ্যে আসুক। তাতে তাঁর পরিবারের সম্মানহানি হত।