
বিজেপি নেতাদের কাছে গিয়ে পুর পরিষেবা বুঝে নিতে পোস্টার পড়ল মালদার ইংরেজবাজারে। ওই পোস্টারে লেখা হয়েছে বিজেপিকে ভোট দেওয়ায় আর পুর পরিষেবা মিলবে না।
বিজেপি নেতারাই পুর পরিষেবা দেবে। ইংরেজবাজারের হিন্দিভাষী অধ্যুষিত এলাকা কুলিপাড়ায় শুক্রবার সকালে পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। কুলিপাড়ায় বিজেপি পেয়েছে ৭৬০ ভোট, অন্যদিকে তৃণমূল পেয়েছে ১৮৫ টি ভোট। তাই আর পরিষেবা তৃণমূলের থেকে মিলবে না। বাসিন্দাদের অভিযোগ তাদের ওয়ার্ডের কাউন্সিলর তৃণমূলের। লোকসভা ভোটে বিজেপি এই ওযার্ডে ভাল ফল করার পর থেকেই হুমকি আসছে।
