গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Newsdesk পরীক্ষাতেই বসতে দেওয়া উচিত নয়, জুনিয়রদের হুঁশিয়ারি কল্যাণের

    পরীক্ষাতেই বসতে দেওয়া উচিত নয়, জুনিয়রদের হুঁশিয়ারি কল্যাণের

    0
    197

    যাঁরা একমাসের ওপর চিকিৎসা করেননি, তাঁদের পরীক্ষাতেই বসতে দেওয়া উচিত নয়। এবার জুনিয়র চিকিৎসকদের হুঁশিয়ারি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।

    বৃহস্পতিবার রাজ্য সচিবালয়ে বৈঠক ভেস্তে যেতেই তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে চিকিৎসকরা সুপ্রিম কোর্ট বলার পরেও কাজে যোগ দিল না। তাদের মানসিকতা স্পষ্ট তাঁরা গো ধরে আছেন। এঁরা মানুষের সেবা করতে আসেন নি। এঁরা ডাক্তার হওয়ার জন্য আনফিট। যাঁরা একমাস ধরে মানুষকে পরিষেবা না দিয়ে আন্দোলন করছে তাঁরা ডাক্তার হওয়ারই যোগ্য নন। সরকারের কাছে আবেদন করবেন যাতে এঁদের পরীক্ষাতেই বসতে দেওয়া না হয়।