পরীমনিকে ভুয়ো ভুয়ো স্লোগান

0
190
Parimani fake fake slogans
Parimani fake fake slogans

শোরুম উদ্বোধন করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন বাংলাদেশের নায়িকা পরীমনি। মিডিয়ায় সঙ্গে কথা বলার সময় পরীমনি ও কর্তৃপক্ষকে উদ্দেশ করে ভুয়ো ভুয়ো স্লোগান দিতে থাকেন অনেকে।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় দ্রুত স্থান ত্যাগ করেন পরীমনি। এই বিশৃঙ্খলার জন্য আয়োজকদের দায়ী করেছেন তিনি।

সেই ঘটনার বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা গেছে,শোরুম অনুষ্ঠানে নিরাপত্তাকর্মী, আয়োজক ও দর্শকদের মাঝে বিশৃঙ্খলা থেকে হট্টগোল সৃষ্টি হয় একপর্যায়ে আয়োজক ও পরীমনিকে উদ্দেশ করে দর্শকরা ভুয়ো ভুয়ো স্লোগান দিতে থাকেন। এমতাবস্থায় পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় পরীমনি দ্রুত স্থান ত্যাগ করেন।এরপরে এক ফেসবুক স্ট্যাটাসে পুরো আয়োজনে বিশৃঙ্খলার জন্য আয়োজকদের দায়ী করেছেন অভিনেত্রী পরীমনি।ক দিন আগে একটি শোরুম উদ্বোধন করতে যান পরীমনি ও অভিনেতা ডি এ তায়েব। এ সময় তাকে দেখার জন্য সেখানে ভিড় জমান অনেকে সিনেমাপ্রেমীরা।ভিড়ের কারণে শোরুম উদ্বোধনের সময় কাউকে ভেতরে প্রবেশ করতে দেননি দোকান মালিকরা।এটি কেন্দ্র করে তৈরি হয় বিশৃঙ্খলা। একে তো ছোট জায়গা, তারপর দর্শকদের চাপ।একপর্যায়ে স্টেজের সামনে দর্শকদের জড়ো হতে বাধা দেন নিরাপত্তাকর্মীরা।সেখান থেকেই শুরু হয় হট্টগোল।পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা হয় কিন্তু তা আরও অবনতির দিকে যায়।দর্শকরা অভিনেত্রীকে দেখে ভুয়ো ভুয়ো স্লোগান দিতে থাকেন।একপর্যায়ে পরীমনিকে বলতে শোনা যায়,আপনারা যে এই স্লোগানটি দিচ্ছেন, এটি কিন্তু আমার ওপরও পড়ছে।তবু থামেননি দর্শকরা। অনেক হয়েছে বলে পরীমনিকে উদ্দেশ করে ভুয়ো ভুয়ো স্লোগান দিতে শুরু করেন ফ্যান ফলোয়াররা। এরপরই স্টেজ ছেড়ে সেখান থেকে চলে যান বাংলাদেশের নায়িকা পরীমনি।