গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Newsdesk পশ্চিমবঙ্গের ৬ আসনের ভোট ১৩ নভেম্বর, ফল ২৩ শে

    পশ্চিমবঙ্গের ৬ আসনের ভোট ১৩ নভেম্বর, ফল ২৩ শে

    0
    202
    ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রের সঙ্গেই পশ্চিমবঙ্গের ৬ কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ১৩ নভেম্বর সিতাই, মাদারিহাট, মেদিনীপুর, তালড্যাংরা, হাড়োয়া, নৈহাটিতে উপনির্বাচন হবে।
    এরমধ্যে তৃণমূলের জেতা ৫ এবং বিজেপির জেতা এক বিধানসভা আসনে ভোট হবে। এই ৬ আসনের বিধায়করা লোকসভা নির্বাচনে সাংসদ হয়েছেন। এদের মধ্যে বসিরহাটের সাংসদ হাজি নুরুল ইসলামের মৃত্যু হয়েছে। হাড়োয়া আসনের বিধায়ক পদ ছেড়ে সাংসদ হয়েছিলেন নুরুল ইসলাম। এছাড়া কোচবিহারের সিতাই আসন ছেড়ে সাংসদ হয়েছেন জগদীশচন্দ্র বর্মা বাসুনিয়া, নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক ব্যারাকপুরের সাংসদ হয়েছেন, মেদিনীপুরের জুন মালিয়া এবং অরূপ চক্রবর্তী তালড্যাংরার বিধায়ক পদ ছেড়ে সাংসদ হয়েছেন। পাশাপাশি বিজেপির মাদারিহাটের বিধায়ক মনোজ টিগ্রা সাংসদ হওয়ায় সেই আসনটিও ফাঁকা হয়েছে। এই ৬টি আসনেই ১৩ নভেম্বর ভোট হবে।
    ফল ঘোষণা হবে ২৩ নভেম্বর। এছাড়াও দেশের ১৫ রাজ্যের ৪৮ বিধানসভা এবং দুটি লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হবে।
    ছবি  সৌজন্যে : সোশ্যাল মিডিয়া