
অন্য রাজ্যগুলোয় এক দফায় হলে, পশ্চিমবঙ্গে কেন দু’দফায় ভোট। প্রশ্ন তুলেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। এর আগেও পশ্চিমবঙ্গে অনেক কম দফায় ভোট হয়েছে।
কিন্তু অসম, তামিলনাড়ু, কেরল, পুদুচেরিতে যখন এক দফায় হচ্ছে। তখন এখানে দু দফার করার পিছনে কি কোনও ষড়যন্ত্র রয়েছে কমিশনের। প্রশ্ন তুলেছেন তিনি। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন এর পিছনে যদি কোনও চক্রান্ত থাকে, সেটা পশ্চিমবঙ্গে কাজ করবে না।
চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কেই ফের ক্ষমতায় আনবেন রাজ্যের মানুষ। তিনি আরও বলেছেন আগে আইনশৃঙ্খলার কারণ দেখিয়ে ৭-৮ দফায় ভোট হত। এখন ২ দফায় করেছে, তার মানে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক।







