
মাসের শুরুতেই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ৪টি জ্বলন্ত নারী নির্যাতনের ঘটনা প্রকাশ্যে এসেছে। এক্স পোস্টে তথ্য তুলে ধরে এভাবেই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছেন করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য।
তিনি লিখেছেন, বীরভূমের স্বাস্থ্যকেন্দ্রে কর্তব্যরত নার্সকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে শেখ আবাসউদ্দিন নামে এক রোগীর বিরুদ্ধে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মস্থলে নিরাপত্তার বদলে ওই নার্স কেন রাতের বেলা ডিউটিতে ছিলেন, সেই প্রশ্ন তুলবেন। এদিকে নদিয়ার কৃষ্ণগঞ্জে এক আদিবাসী নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। একইভাবে উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামে, তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য-র বিরুদ্ধে দ্বিতীয় শ্রেণির নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। পাশাপাশি শনিবার রাতে হাসপাতালের ল্যাবরেটরিতে শ্লীলতাহানি করা হয়েছে চিকিৎসাধীন এক কিশোরীর।পরিবারের দাবি, অভিযুক্ত ব্যক্তি ল্যাবরেটরির টেকনিশিয়ান। এরপরই অমিত মালব্য আরও লিখেছেন, দেশের মধ্যে মহিলাদের জন্য সবচেয়ে অসুরক্ষিত রাজ্য পশ্চিমবঙ্গ। যা তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্বাবধানে। তিনি ধর্ষণ এবং পকসো মামলায় অভিযুক্তদের শাস্তি দেওয়ার জন্য কঠোর নিয়ম প্রয়োগ এবং ফাস্ট ট্র্যাক আদালত প্রতিষ্ঠা করার জন্য কিছুই করেননি। তিনি একজন মুখ্যমন্ত্রী হিসাবে একজন বিপর্যয় এবং তাঁকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এদিকে এক্স পোস্টে শুভেন্দু অধিকারী লিখেছেন, কোচবিহারের হলদিবাড়ির বকশীগঞ্জে তৃণমূল নেতার বিরুদ্ধে এক মহিলার শ্লীলতাহানিকরার অভিযোগ উঠেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কোনোকিছুই বেবস্থা নেন না। একইভাবে হাওড়া হাসপাতালে নাবালিকাকে যৌন নিগ্রহের ঘটনায় সরব হয়েছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালও।
