
পশ্চিমবঙ্গে বিজেপির সঙ্গে আছে সিপিএম এবং কংগ্রেস।এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার অসমের শিলচরে তৃণমূল প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসের সমর্থনে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিলচরের পাশাপাশি অসমের বাকি তিনটি আসনে তৃণমূল প্রার্থীদের সমর্থনেও প্রচার করেছেন তিনি।সেই সভায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী বলেছেন, জোট মানে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসই ইন্ডিয়া জোটকে পথ দেখাবে। পশ্চিমবঙ্গে বিজেপি-র বিরুদ্ধে একা লড়াই করছেন তিনি। কারণ বাংলায় সিপিএম এবং কংগ্রেস বিজেপিকে সমর্থন করছে। কিন্তু জাতীয় স্তরে তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দেবে। যদি মানুষের সমর্থন থাকে, তৃণমূল কংগ্রেস জনগের কাজগুলো করে দেওয়ার চেষ্টা করবে।এদিন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো কেন্দ্রের বিজেপি সরকারকে অফ দ্য এজেন্সি, বাই দ্য এজেন্সি, ফর দ্য এজেন্সি বলেও কটাক্ষ করেছেন।মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, এবারের মতো কালো এবং কলুষিত নির্বাচন আগে হয়নি।
