পশ্চিমবঙ্গে বিনিয়োগ দশমিক ৭ শতাংশ, খোঁচা বিজেপির

0
117
ছবি সৌজন্যে : নিজস্ব

মুখ্যমন্ত্রী যখন দাবি করেছেন ৭ বারের বিশ্ববঙ্গ সম্মেলনে ১৯ লাখ কোটিরও বেশি লগ্নি এসেছে পশ্চিমবঙ্গে।

তখন বিজেপির দাবি পশ্চিমবঙ্গে বিনিয়োগের পরিমাণ শূন্য দশমিক ৭ শতাংশ। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেছেন ২০১৯ থেকে ২০২৪ পর্যন্ত সারা দেশে বিদেশি বিনিয়োগ হয়েছে ১৯ লাখ কোটি টাকারও বেশি। সেখানে পশ্চিমবঙ্গে বিনিয়োগ ১২ হাজার কোটি টাকার কিছু বেশি। অর্থাৎ সারা দেশে বিনিয়োগের শূন্য দশমিক ৭ শতাংশ।

রাজ্যে বিনিয়োগ নিয়ে খোঁচা দিয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তীও। তাঁর কথায় মুকেশ আম্বানি মুখ্যমন্ত্রীকে পশ্চিমবঙ্গের হয়ে সার্টিফিকেট দিচ্ছেন। অথচ তিনি নিজে এরাজ্যে বিনিয়োগ করছেন না।