
সারা দেশের মধ্যে এরাজ্যে মহিলাদের অবস্থা সবথেকে খারাপ।আন্তর্জাতিক নারী দিবসে এভাবেই তৃণমূলকে আক্রমণ করেছেন অগ্নিমিত্রা পাল।
তিনি বলেছেন ঘটা করে নারী দিবস উদযাপন করে কি লাভ, যখন নারীরাই এরাজ্যে সুরক্ষিত নন। এরাজ্যের ফুটপাথের শিশু থেকে বৃদ্ধ মহিলা কেউই সুরক্ষিত নন। কলকাতায় একের পর এক ঘটনা ঘটেছে। তারপরেও প্রশাসনের কোনও তৎপরতা নেই। সিসিটিভি লাগালেও কোনও কাজ করে না। রাজ্যের মহিলাদের শশক্তিকরণে জন্য প্রধানমন্ত্রী কোটি কোটি টাকা পাঠালেও সেই টাকা ফেরত চলে যায়। এই রাজ্যেই কর্তব্যরত অবস্থায় চিকিৎসককে ধর্ষণ করে খুন হতে হয়। কামদুনি থেকে হাঁসখালি এখনও নির্যাতিতারা বিচার পায়নি। তিনি আরও বলেছেন রাজ্য প্রশাসন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছাড়া কোনও কাজ করে না। পুলিশের কাজ শুধু তৃণমূলের হয়ে তাবেদারি করা আর তোলা তোলা। অন্যদিকে বিজেপির মহিলা মোর্চার সভাপনেত্রী ফাল্গুনি পাত্র বলেছেন এরাজ্যে মহিলারা সুরক্ষিত নন। ন্যাশনাল লাইব্রেরিতে আয়োজিন নারী দিবসের অনুষ্ঠানে ফাল্গুনি পাত্র বলেছেন মহিলাদের আত্মরক্ষা দিকটিই নিজেদেরকেই করে নিতে হবে।
তিনি আরও বলেছেন ঘরে ঘরে শুধু লক্ষ্মী নন, মেয়েদেরকে দেবী কালীর মত তৈরি করতে হবে। যাতে তাঁরা নিজেদের আত্মরক্ষা নিজেরা করতে পারে। নারী দিবসে পথে ছিলেন সিপিএমের মহিলা সমিতিও।








