পশ্চিমবঙ্গ-সহ পূর্বাঞ্চলের উন্নয়নে জোর কেন্দ্রের 

0
205
Support to NDA special package to Andhra Pradesh Bihar
Support to NDA special package to Andhra Pradesh Bihar
তৃতীয় এনডিএ সরকারের প্রথম বাজেটে পশ্চিমবঙ্গ-সহ পূর্বাঞ্চলের উন্নয়নে বিশেষ জোর দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
মঙ্গলবার বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছে, পূর্ব ভারতের উন্নয়নের অনেক সুযোগ রয়েছে। পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, অন্ধ্রপ্রদেশের উন্নয়নের একাধিক নতুন প্রকল্পের ঘোষণা করা হচ্ছে পূর্বোদয় প্রকল্পের অধীনে।অমৃতসর -কলকাতা ইন্ডাস্ট্রিয়াল করিডরে বিশেষ জোর দেওয়া হবে। ইন্ডাস্ট্রিয়াল নোড তৈরি হবে গয়ায়। এই মডেল একই সঙ্গে ঐতিহ্য ও ভবিষ্যতের বিকাশের পথ দেখাবে।পাশাপাশি একাধিক সড়ক প্রকল্পেরও ঘোষণা করা হয়েছে বাজেটে। নির্মলা সীতারমন জানিয়েছেন, তৈরি হবে পাটনা-পূর্ণিয়া এক্সপ্রেসওয়ে, বক্সার-বাদলপুর এক্সপ্রেসওয়ে, বৌদ্ধগয়া-বৈশালী-দ্বারভাঙা এক্সপ্রেসওয়ে। বক্সারে দুই লেনের সেতু তৈরি হবে গঙ্গা নদীর উপরে। এই সেতু তৈরিতে খরচ হবে ২৬ হাজার কোটি টাকা।এছাড়া শক্তি উৎপাদনেও নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছে। ২৪০০ মেগাওয়াট পাওয়ারপ্লান্ট তৈরি হবে পীরপতিতে। এর জন্য খরচ হবে ২১ হাজার কোটি টাকা।পাশাপাশি নতুন এয়ারপোর্ট, ক্রীড়া পরিকাঠামো তৈরি হবে বিহারে। মাল্টি ল্যাটেরাল ব্যাঙ্ক থেকে বিহার সরকারের আর্থিক সাহায্যের আবেদনও তরান্বিত করা হবে।