পাঁশকুড়ার রাস্তায় ধান পুঁতে-গাছের গুঁড়ি ফেলে প্রতিবাদ  

0
532
Protest by burying paddy and throwing tree stumps on the road of Panshkura
Protest by burying paddy and throwing tree stumps on the road of Panshkura
পাঁশকুড়ার রাস্তায় ধানের চারা পুঁতে ও গাছের গুঁড়ি রাস্তায় ফেলে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখালো স্থানীয়রা। এই ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায়।
বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বেঁধে যায়। টেনেহিঁচড়ে স্থানীয়দের সরিয়ে দিয়েছে পুলিশ। অভিযোগ, দীর্ঘদিন ধরে পাঁশকুড়ার যশোড়া কালিবাজার থেকে রাধা বল্লভপুর পর্যন্ত যাওয়ার প্রায় দীর্ঘ ৯ কিলোমিটার রাস্তার বেহাল দশা। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে এই প্রতিবাদ বলে জানিয়েছে স্থানীয়রা। এখানকার সাংসদ দেব কথা দিলেও কথা রাখেনি এমনটাই অভিযোগ এলাকাবাসির।এরপরই ঘটনাস্থলে পৌঁছয় প্রশাসনের কর্তারা।