
ভারতের অপারেশন সিঁদুর আবহেই বৈসরন উপত্যকার সন্ত্রাসে সরব হওয়া পাক মুলুকের সুপারস্টার ফাওয়াদ খান পাকিস্তানে হামলার তীব্র নিন্দা করে পাক নাগরিকদের বিতর্কিত কথা বলে উত্তেজনা না বাড়ানোর পরামর্শ দিয়েছেন। আর তাতেই বিপাকে পড়তে হয়েছে অভিনেতাকে।
পোস্ট ভাইরাল হতেই নিজের জন্মভূমিতে কিনা বয়কটের মুখে ফাওয়াদ।অপারেশন সিঁদুরের জেরেই ত্রাহি ত্রাহি পরিস্থিতি পাক মুলুকে। এমন আবহেই ফাওয়াদ নাকি তাঁর ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন। যেখানে লেখা, এই লজ্জাজনক হামলায় আহত এবং নিহতদের পরিবারের প্রতি তাঁর গভীর সমবেদনা। নিহতদের আত্মার শান্তি কামনা করছেন।তাঁদের কাছের মানুষকে এই সময় আল্লা শক্তি দিন। তবে সকলের কাছে আমার একটাই আর্জি- এমন উত্তপ্ত আবহে বিতর্কিত মন্তব্য করে আগুনে ঘি ঢালবেন না।এই কঠিন সময়ে সকলের মধ্যে সুবুদ্ধি বিরাজ করুক।
এবার প্রশ্ন পাকিস্তানের জয়গান গেয়েও কেন নিজের দেশে রোষানলে পড়লেন ফাওয়াদ? আসলে তাঁর পোস্টে দেওয়া পরামর্শ অনেকে ভালো মনে নেননি। পাক নাগরিকদের একাংশের ধারণা ভারতে সিনেমা রিলিজ করাতেই নাকি বিতর্কিত মন্তব্য থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন অভিনেতা খান ।









