পাখা হাতে নাচ, একতারায় বাউল ভঙ্গিমা, অন্য মুডে মুখ্যমন্ত্রী, চন্দ্রিমাও

0
169
কখনও পাখা, ধানের ছড়া হাতে নাচ। কখনও একতারা বাউল ভঙ্গিমায় মুখ্যমন্ত্রী।
লক্ষ্মীপুজোর আগে রেড রোডে অন্য মুডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের হয়ে রেড রোডে রাস্তায় যখন কোমর দুলিয়েছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তখন মঞ্চে জুন, সায়নী, রচনা দলের সেলিব্রিটি সাংসদ বিধায়কদের হাত ধরে নজর কেড়েছেন মুখ্যমন্ত্রী। ছিলেন প্রাক্তন সেলিব্রিটি সাংসদ নুসরতও। এই হিন্দুস্তান ক্লাবেই পুজোর মুখে ফুচকাওয়ালার ঠেলা ফেলে দেওয়ার অভিযোগ উঠেছিল। দুর্গাপুজো উপলক্ষ্যে মুখ্যমন্ত্রীর লেখা গান গেয়েছেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। সেই গানটি আবার কার্নিভালের সেরা পুজোর গান হিসেবে ঘোষিতও হয়েছে। বিধায়ক অভিনেত্রী সায়ন্তিকার নাচ নজর কেড়েছেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের শোভাযাত্রায়। বাদামতলা আষাঢ় সংঘ থেকে দমদম পার্ক তরুণ দল। থিমে মুগ্ধ হয়েছেন মুখ্যমন্ত্রী। কার্নিভালে উপস্থিত বিদেশি অতিথিরাও মুখ্যমন্ত্রীকে অন্য মুডে দেখে উচ্ছ্বসিত হয়েছেন।ঘড়ির কাঁটায় ৪:৩০ এ ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুলের ছাত্র-ছাত্রীদের নৃত্য দিয়ে সূচনা হয় অনুষ্ঠান। তারা নৃত্য পরিবেশন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গান দিয়ে। যে গানটি গানটি দুর্গাপুজো উপলক্ষে গান লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গানটি গেয়েছেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। গানটিকে কার্নিভালে সেরা পুজোর গান বলে ঘোষণা করা হল। প্রথমেই বাদাম তলা আসার সংঘ দিয়ে কার্নিভাল শুরু হয় দক্ষিণের পর উত্তরের দম দম তরুণ দল , তাদের এ বছরের থিম নীল চাষীদের ওপরে। ষ কোলাহল গোষ্ঠী, বালিগঞ্জ কালচারাল এসোসিয়েশন, চালতা বাগান প্রতাপাদিত্য রোধ ত্রিকোণ পার্ক , হাতি বাগান সর্বজনীন মমতা বন্দ্যোপাধ্যায়ের গানে নৃত্য পরিবেশন করে।
ঠাকুর পুকুর স্টেট ব্যাংক সর্বজনীন। কার্নিভালের পরে ওই পুজো কমিটিগুলির প্রতিমা নিরঞ্জন করা হবে।
ছবি  সৌজন্যে : সোশ্যাল মিডিয়া