পাণ্ডুয়ায় চাষের খেতে মহিলার দেহ

0
232
The body of a woman in Pandua plowing
The body of a woman in Pandua plowing
পাণ্ডুয়ায় একটি চাষের খেতে অজ্ঞাত পরিচয় এক মহিলার দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর মাঠের আলে উপুড় হয়ে পড়েছিলেন ওই মহিলা।
প্রাথমিক ভাবে পুলিশের অনুমান বজ্রপাতের জেরে মৃত্যু হয়ে থাকতে পারে ওই মহিলার। যদিও বিজেপির হুগলির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের দাবি ধর্ষণ করে খুন করা হয়েছে ওই মহিলাকে। জানা গিয়েছে মঙ্গলবার সকালে পান্ডুয়ার সিমলাগড় চাপারুই এর একটি চাষের খেতে ওই মহিলার রক্তাক্ত দেহ পরে থাকতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। স্থানীয় সূত্রে খবর, হলুদ সালোয়ার এবং লাল কামিজ পরিহিত মহিলা একটি আলের উপর পড়েছিলেন। পাশে পড়েছিল তাঁর চপ্পল। কী করে মৃত্যু হল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। মহিলার পরিচয়ও জানা যায়নি। ফলে খুনের সন্দেহ করছেন স্থানীয়দের অনেকেই। পুলিশ জানিয়েছে, দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।