পাথরপ্রতিমায় দুই বোনকে কুপিয়ে খুন

0
304
Two sisters were hacked to death in Patharpratima
Two sisters were hacked to death in Patharpratima

বাড়িতে পুরুষ কেউ না থাকার সুযোগের দুই বোনকে নৃশংসভাবে কুপিয়ে খুনের ঘটনা ঘটেছে পাথরপ্রতিমায়। দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের দিগম্বর পুর গ্রাম পঞ্চায়েতের ভোলাহাট থানার গুরুদাসপুর এলাকায় শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে গুরুদাসপুর এলাকায় ৪৫ বছর বয়েসি বাসন্তী প্রামানিক এবং ৫৫ বছর বয়েসি বিশা প্রামানিক দুই বোন একটি বাড়িতে থাকতেন। হঠাৎ করে আজ সকালে এক যুবক দেখতে পায় বাড়ির বারান্দায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে দুই বোনের দেহ। কুপিয়ে খন্ড বিখন্ড করা হয়েছে দুটি দেহকে।ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তবে দুই বোনের কোন পুরুষ এবং শত্রুতা বা কোন কিছু ছিল কিনা এখনও কিছু জানা যায়নি।