
এবার ডাক্তারদের ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। আইএএস, আইপিএসদের একাংশকেও আক্রমণ করেছেন তিনি।
তিনি বলেছেন পাবলিক মরছে, ডাক্তাররা সুরক্ষিত থাকবেন কি করে। তাঁর দাবি ডাক্তারদের ঘেরাওয়ের অধিকার সংবিধান তো দিয়েছে। তিনি বলেছেন আর জি করকাণ্ডের বিচার তিনিও চান, কিন্তু তারজন্য মাসের পর মাস পরিষেবা বন্ধ করে দেওয়া মানা যায় না। ডাক্তাররা শুধু নিজেদের স্বার্থ দেখলে মানুষের স্বার্থে এবার রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুন কবির। ডাক্তাররা সরকারি ভাতা-বেতন নিচ্ছেন, পরিষেবা দেওয়া তাঁদের কতব্য। সেই জায়গায় হাত দিতে তখন কি করবেন ডাক্তাররা। আমলাদের একাংশকে আক্রমণ করে হুমায়ুন কবির বলেছেন দলকে ভুল পথে পরিচালনার অভিপ্রায় নিয়ে চলছে। সুবিধাভোগী আমলারা অনেক সুযোগ সুবিধে ভোগ করছেন। পুলিশ কমিশনার, ডিজিপি, এসপি, ওসিদের আরও সচেতন হয়ে কাজ করতে হবে। তাঁর অভিযোগ ২০০৬ থেকে ২০১১-য় যে ঘটনা ঘটেছিল, সেদিকেই নিয়ে যেতে চাইছেন এই সুবিধেভোগী আমলারা। এদিকে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের দেশদ্রোহী বলেছেন বাদুড়িয়ার তৃণমূল নেতা চন্দন মুখোপাধ্যায়। সুপ্রিম কোর্টের কাজে ফেরার নির্দেশ না মানায় এভাবেই আন্দোলনরত চিকিৎসকদের আক্রমণ করেছেন বাদুড়িয়ার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ।
