ফলতায় পুনর্নির্বাচনে যে দল চতুর্থ হয়েছে, যে দল কার্যত উঠে গিয়েছে, সেই দলের কাউকে এত গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভের ঘটনা নিয়েই সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে পরোক্ষে এমনই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যদিও শুভেন্দু অধিকারী নিজের বক্তব্যে কোথাও সোনারপুরের ঘটনার উল্লেখ করেননি। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের’ও নাম নেননি। সোনারপুরের ঘটনায় বিজেপির অন্য নেতারা মুখ খুললেও, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এখনও ওই ঘটনা নিয়ে সরাসরি কিছু বলেননি।
গ্রাম থেকে শহর
News & Much More
