পার্থদের জামিনের আবেদন খারিজ হাই কোর্টে

0
230

সিবিআইয়ের মামলায় পার্থ চট্টোপাধ্যায়দের জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাই কোর্টের তৃতীয় বেঞ্চ। নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের করা মামলায় জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন পার্থ-সহ ন’জন। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ গত ২০ নভেম্বর এই মামলার রায় দেয়। বিচারপতি বন্দ্যোপাধ্যায় ন’জনেরই জামিন মঞ্জুর করেন। কিন্তু বিচারপতি সিংহ রায় তাঁর সঙ্গে একমত হতে পারেননি।