পার্থ-র বান্ধবী অর্পিতা-র ১৬ সম্পত্তি বাজেয়াপ্ত-র প্রক্রিয়া আয়করের

0
205
PARTHA R BANDHOBI ARPITA R 16 SAMPOTTI BAJEYAPTO R PROKRIYA AYKORER
PARTHA R BANDHOBI ARPITA R 16 SAMPOTTI BAJEYAPTO R PROKRIYA AYKORER
পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ১৬ টি সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে আয়কর দফতর।
ওই সব সম্পত্তির মধ্যে আগেই কয়েকটি অ্যাটাচ করেছে ইডি। পাশাপাশি আলিপুর মহিলা সংশোধনাগারে গিয়ে অর্পিতা মুখোপাধ্যায়কে জেরা করেছে আয়কর দফতরের আধিকারিকরা। আয়কর দফতর সূত্রে খবর ওই সব সম্পত্তি তাঁর বলে জেরায় দাবি করেছেন অর্পিতা। তবে আয়কর দফতরের জেরায় পার্থ চট্টোপাধ্যায়ের নাম নেয়নি অর্পিতা মুখোপাধ্যায়। জেরার সময় কান্নায় ভেঙে পড়েন অর্পিতা। এমনটা খবর। নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন জেলে বন্দি পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়।