পাশে তাপস, প্রশংসায় কুণাল

0
243
Pase Tapas  Prosongsay Kunal
Pase Tapas Prosongsay Kunal
ভোটের মধ্যেই একমঞ্চে তাপস রায় ও কুণাল ঘোষ। উত্তর কলকাতার বিজেপি প্রার্থীকে প্রশংসাতেও ভরিয়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র। আমহার্স্ট স্ট্রিটে যখন তৃণমূল নেতা কুণাল ঘোষ তাপস রায়ের প্রশংসায় ব্যস্ত তখন উত্তর কলকাতায় প্রচারে বেরিয়েছে সেই দলেরই প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়।
কিন্তু সেই প্রচারে ছিলেন না কুণাল ঘোষ। তাপস রায়কে পাশে বসিয়ে মঞ্চ থেকেই জনগণের উদ্দেশে বলেছেন একটিও ছাপ্পা ভোট নয়, মানুষকে সিদ্ধান্ত নিতে দিন।