পাস না করেও হাউস স্টাফ আশিস, কোর্টে বিস্ফোরক সিবিআই

0
126
পাস না করেও হাউস স্টাফ হয়েছিলেন আশিস পাণ্ডে। আদালতে আর জি করের টিএমসিপি নেতাকে পেশ করে বিস্ফোরক অভিযোগ করেছে সিবিআই।
অযোগ্য হওয়া সত্ত্বেও সন্দীপ ঘোষের সমর্থনে হাউস স্টাফ হয়েছিলেন আশিস। ২০২৩ এবং ২০২৪ দুবছরের জন্য অ্যাপয়েন্ট করা হয়েছিল। সন্দীপ ঘোরে ছত্রছায়ায় বাড়বাড়ন্ত আশিস পাণ্ডে শুধু জুনিয়র ডাক্তারদেরই নয়, সিনিয়রদেরও প্রত্যন্ত এলাকায় বদলির হুমকি দিতেন বলে অভিযোগ। আশিস পাণ্ডের বিরুদ্ধে সিবিআইয়ের আরও অভিযোগ হাউস স্টাফ নিয়োগের জন্য কাটমানি নিতেন। সন্দীপ ঘোষের ছত্রছায়ায় ঘুষ চক্র এবং থ্রেট কালচার চালাতেন এই আশিস। সিবিআই সূত্রে খবর আর জি করের চিকিৎসকের দেহ উদ্ধারের দিন সল্টলেকের একটি গেস্ট হাউসে উঠেছিলেন আশিস। তদন্তকারীদের অনুমান এই ঘটনায় জড়িত থাকতে পারে আশিস। সেই কারণে তাঁকে সিজিও কমপ্লেক্সে ডেকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সল্টলেকের ওই গেস্ট হাউসের কর্মীকেও নথি সহ ডেকে পাঠানো হয়েছিল। এরপরেই গ্রেফতার করা হয় আশিস পাণ্ডেকে। শুক্রবারই সিবিআইয়ের অভিযোগের প্রেক্ষিতে আশিস পাণ্ডেকে ৩ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত।